ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

জামায়াতের জোটে ইসলামী আন্দোলন থাকছে কি না ঘোষণা আজ, দুপুরে মজলিসে শূরার বৈঠক

জামায়াতের নেতৃত্বাধানী জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবো কি না, তা জানা যাবে আজ বুধবার (১৪ জানুয়ারি)। দুপুর তিনটায়
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৫২ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৫২ সময়
জামায়াতের জোটে ইসলামী আন্দোলন থাকছে কি না ঘোষণা আজ, দুপুরে মজলিসে শূরার বৈঠক ছবি : সংগৃহীত

জামায়াতের নেতৃত্বাধানী জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবো কি না, তা জানা যাবে আজ বুধবার (১৪ জানুয়ারি)। দুপুর তিনটায় ইসলামী আন্দোলনের মজলিসে শূরার বৈঠক হবে। সেই বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি। এই সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই দলটির পরবর্তী কার্যক্রম নির্ধারিত হবে, এমনটা জানিয়েছেন দলটির মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ। আসন সমঝোতার আলোচনায় ইসলামী আন্দোলন শুরু থেকে শতাধিক আসনে নির্বাচন করতে চেয়েছিল। তবে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে আসনের চাহিদা কমিয়েছে দলটি।


গত সোমবার জামায়াতের সঙ্গে বৈঠক করে ইসলামী আন্দোলন। এ নিয়ে গতকাল সন্ধ্যার পর ইসলামী আন্দোলনের শুরা কাউন্সিল বৈঠকে বসে। আজ আবারও বসছে বৈঠক। এদিকে, ১১ দলীয় জোটের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণার জন্য বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জামায়াত। সেখানে ১১ দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ