ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

সীমান্তে গুলির ঘটনায় মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে বাংলাদেশ সীমান্তে মায়ানমার দিক থেকে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় দেশটির রাষ্ট্রদূত উ কিয়াও
  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৯ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৯ সময়
সীমান্তে গুলির ঘটনায় মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে বাংলাদেশ সীমান্তে মায়ানমার দিক থেকে গুলিবর্ষণের সাম্প্রতিক ঘটনায় দেশটির রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো-কে আজ মঙ্গলবার দুপুরে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় গুলির ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সীমান্ত পেরিয়ে চালানো ওই গুলিবর্ষণে ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হয়েছে। বাংলাদেশ এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং দুই দেশের সুপ্রতিবেশী সম্পর্কের পরিপন্থী বলে উল্লেখ করে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কোনো উসকানি ছাড়াই বাংলাদেশের দিকে গুলিবর্ষণ অগ্রহণযোগ্য। এ ধরনের ঘটনার পূর্ণ দায় মিয়ানমারকে নিতে হবে এবং ভবিষ্যতে যেন আর কোনোভাবেই এমন সীমান্তবর্তী গুলিবর্ষণ না ঘটে, সে জন্য প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ছাড়া মায়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা-ই ঘটুক না কেন, তার প্রভাব যেন কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকায় না পড়ে—সে বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


এ সময় মায়ানমারের রাষ্ট্রদূত আশ্বাস দেন যে, তার সরকার এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি আহত শিশুটির প্রতি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?