ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত

পীরের নির্দেশে ভোট না দেয়ার রেওয়াজ ভাঙতে চান চাঁদপুরের ৯ গ্রামের নারীরা

চাঁদপুরে পীরের কথায় প্রায় পাঁচ দশক ধরে ভোট দিতেন না ৯টি গ্রামের নারীরা। তবে এবার সেই রেওয়াজ ভাঙতে
  • আপলোড সময় : ১৩ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ১৩ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২০ সময়
পীরের নির্দেশে ভোট না দেয়ার রেওয়াজ ভাঙতে চান চাঁদপুরের ৯ গ্রামের নারীরা ছবি : সংগৃহীত

চাঁদপুরে পীরের কথায় প্রায় পাঁচ দশক ধরে ভোট দিতেন না ৯টি গ্রামের নারীরা। তবে এবার সেই রেওয়াজ ভাঙতে চান তারা। নিজেদের ভোটাধিকার প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রূপসা দক্ষিণ ইউনিয়নের চরপক্ষিয়া গ্রামে এ নিয়ে এক সচেতনতামূলক সভা হয়। সভায় নারীদের ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরেন আলোচকরা। তারা বলেন, ইসলাম নারীকে ভোটাধিকার প্রয়োগে বাধা দেয় না। এ সময় আগামী সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নেয়ার অঙ্গীকার করেন নারী ভোটাররা। শুধু নিজেরা নয়, অন্য নারীদেরও ভোটকেন্দ্রে আনার আশ্বাস দেন তারা। নারী ভোটাররা জানান, হাটবাজারসহ দৈনন্দিন সব কাজে সমান তালে অংশ নিলেও ভোট দেয়া থেকে বিরত থেকেছেন তারা।


কথিত আছে, ১৯৬৯ সালে এক মহামারিতে ভারতের জৈনপুর থেকে আসা মওদুদ হাসান নামের এক পীর নারীদের পর্দা করা ও ভোটকেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন। বিগত নির্বাচনগুলোতে প্রশাসন একাধিকবার সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করলেও, ভোটকেন্দ্রে যাননি নারীরা। সম্প্রতি এ নিয়ে প্রতিবেদন প্রচার হয় যমুনা টেলিভিশনে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. নাজমুল ইসলাম সরকার বলেন, ভোটকেন্দ্রে নারীদের সঙ্গে পুরুষের কোনো সম্পর্ক থাকবে না। এই সচেতনতামূলক সভায় তারা আমাকে কথা দিয়েছে, ভোট দিতে যাওয়ার ব্যাপারে। আমি বলবো, বিগত সময়ের যে ইতিহাস, এটা আমরা পরিবর্তন করতে পারবো। আজকে সেটা শুরু হলো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি