ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের জমা দেয়া মনোনয়পত্রের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি)
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৪২ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৪২ সময়
প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের জমা দেয়া মনোনয়পত্রের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) তৃতীয় দিনে ৭১টি আপিল নিষ্পত্তি শুনানি হয়েছে। যার মধ্যে আগে থেকে নির্ধারিত ৭০টি আপিল শুনানি আজ সোমবার (১২ জানুয়ারি) নির্ধারিত হয়। পাশাপাশি গতকাল রোববারের নির্ধারিত একটি আপিল আবেদনের শুনানিও হয়। আজ শুনানিতে ৪১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ২৫ জনের আপিল মঞ্জুর হয়নি। আর ৪ জনের আপিল আবেদন স্থগিত করা হয়েছে এবং ১ জন তার আপিল প্রত্যাহার করেছেন। এদিকে, আজ অনুষ্ঠিত আপিল শুনানির মধ্যে দৈত্ব নাগরিকত্বের কারণে চট্রগ্রাম-৯ আসনের জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল মঞ্জুর করেনি ইসি। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি ও কিশোরগঞ্জ–৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসনাত কাইয়ূম প্রার্থিতা ফিরে পেয়েছেন আপিলে।


এর আগে, আপিলে গত শনিবার প্রার্থিতা ফিরে পান ৫১ জন, আর গতকাল রোববার ৫৭ জনের প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হয়। ছাব্বিশের নির্বাচনের সংশোধিত তফসিলের সময়সূচি অনুযায়ী, আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে। তারপর ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি