ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

'মুজিব কোট তুলে রেখেছি, আ. লীগ এলে আবার যাব, এবার ধানের শীষে ভোট'

‘আগে আওয়ামী লীগ করতাম। মুজিব কোট ঘরে আছে, আয়রন করে তুলে রেখেছি। কাল যদি আওয়ামী লীগ আসে, তাহলে
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৮ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৮ সময়
'মুজিব কোট তুলে রেখেছি, আ. লীগ এলে আবার যাব, এবার ধানের শীষে ভোট' ছবি : সংগৃহীত

‘আগে আওয়ামী লীগ করতাম। মুজিব কোট ঘরে আছে, আয়রন করে তুলে রেখেছি। কাল যদি আওয়ামী লীগ আসে, তাহলে আবার আওয়ামী লীগে যাব। কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই। ভোট তো এক জায়গায় দিতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। তাই এবার ধানের শীষে ভোট দেব।’ এভাবে প্রকাশ্যে মাইকে নিজের রাজনৈতিক অবস্থান জানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা কাজী আতিয়ার রহমান রবি। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আতিয়ার বলেন– অনেকেই বলে, আপনি তো আওয়ামী লীগ করতেন। তাহলে এখন বিএনপিতে কেন? উত্তর হচ্ছে, আমি ময়রার মাঠে মুশা মিয়ার হাত ধরে আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম। এখন তো আওয়ামী লীগের কেউ নাই। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বলেন,উন্মুক্ত মঞ্চে এমন কথা বলা তার উচিত হয়নি। তারপরও তিনি কেন এমন বক্তব্য দিয়েছেন, সেটা আমরা বুঝতে পারছি না।


তিনি আরও জানান, কাজী আতিউর রহমান রবি রুপাপাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তবে অল্প ব্যবধানে পরাজিত হন তিনি। তার এ বক্তব্যে আমরা বিব্রত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি