ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

ভোটের আমেজ দেখছে না জাতীয় পার্টি

দেশে নির্বাচনের আমেজ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তার দাবি, ভোটারদের
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৬ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৬ সময়
ভোটের আমেজ দেখছে না জাতীয় পার্টি ছবি : সংগৃহীত

দেশে নির্বাচনের আমেজ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তার দাবি, ভোটারদের মধ্যে আতঙ্ক দেখা যাচ্ছে। তাই সরকারকে এদিকে নজর দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ে দলটির যেসব প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানিতে অংশ নিচ্ছেন শামীম হায়দার পাটোয়ারী। আজ সোমবারও ইসিতে আপিল শুনানিতে অংশ নেন তিনি। পরে তিনি গণমাধ্যমকে এই কথা বলেন। জাপা মহাসচিব জানান, গত তিন দিনে তার দলের প্রার্থীর ২৫টি আপিল শুনানি হয়েছে, যার মধ্যে ২১ জনের আপিল মঞ্জুর হয়েছে। বাকি ৪ জন উচ্চ আদালতে আপিল করবেন।


এদিকে, গণভোটের বিষয়েও সচেতনতা বাড়ানো দরকার বলে মনে করেন শামীম হায়দার পাটোয়ারী। পাশাপাশি ভোটগ্রহণের সময় আরও এক ঘণ্টা বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?