ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

নির্বাচনী ট্রেন ট্র্যাকে উঠেছে, তবে চালকের হাতেই ঝুঁকি

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও নির্বাচন বিশ্লেষক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নির্বাচনের প্রক্রিয়া এখন আর শুরুর
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৫৯ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৫৯ সময়
নির্বাচনী ট্রেন ট্র্যাকে উঠেছে, তবে চালকের হাতেই ঝুঁকি ছবি : সংগৃহীত

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ও নির্বাচন বিশ্লেষক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নির্বাচনের প্রক্রিয়া এখন আর শুরুর অপেক্ষায় নেই, তা চলতে শুরু করেছে। তবে এই যাত্রা কতটা নিরাপদ হবে, তা নির্ভর করছে রাজনীতিবিদদের আচরণের ওপর।’ সোমবার (১২ জানুয়ারি) সকালে বরিশালে সুজন আয়োজিত এক বিভাগীয় সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনী ট্রেন ট্র্যাকে উঠে গেছে। নির্বাচন নিয়ে শঙ্কা আছে ঠিকই। তবে সেটিকে ট্র্যাকচ্যুত করতে পারেন রাজনীতিবিদ ও তাদের মনোনীত প্রার্থীরাই।’ তার মতে, সদাচরণ নিশ্চিত করা গেলে নির্বাচনে বড় কোনো ঝুঁকি বা শঙ্কা থাকবে না। ড. বদিউল আলম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হবে কি না, তা এখন অনেকটাই রাজনৈতিক আচরণের ওপর নির্ভর করছে।’ তিনি বলেন, ‘রাজনীতিবিদরা যদি উত্তেজনা কমান, সহিংসতায় না জড়ান এবং এমপি হওয়ার জন্য অপকৌশল পরিহার করেন, তাহলে নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনি ইশতেহার’ শীর্ষক এই বিভাগীয় সংলাপে বরিশাল বিভাগের ছয় জেলার প্রতিনিধিরা অংশ নেন। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা তাদের মতামত তুলে ধরেন। আলোচনায় নির্বাচনকালীন আচরণ, রাজনৈতিক সংস্কৃতি এবং প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো উঠে আসে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার