ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

দেশজুড়ে বিক্ষোভ-সহিংসতা, কঠোর অবস্থানে ইরানের সরকার

দেশজুড়ে চলমান বিক্ষোভ-সহিংসতা দমনে একের পর এক কঠোর অবস্থানে ইরান সরকার। ইন্টারনেট বন্ধের কারণে বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৪৫ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৪৫ সময়
দেশজুড়ে বিক্ষোভ-সহিংসতা, কঠোর অবস্থানে ইরানের সরকার ছবি : সংগৃহীত

দেশজুড়ে চলমান বিক্ষোভ-সহিংসতা দমনে একের পর এক কঠোর অবস্থানে ইরান সরকার। ইন্টারনেট বন্ধের কারণে বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন দেশটি। তার ওপর, নামানো হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য। ব্যবহৃত হচ্ছে প্রাণঘাতী অস্ত্র। অভিযোগ রয়েছে, গত ৪৮ ঘণ্টাতেই কমপক্ষে দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে, আবারও বিক্ষোভকারীদের সহায়তার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানে সামরিক অভিযান চালানোর প্রাথমিক আলোচনা করেছেন তিনি। খবর, নিউইয়র্ক টাইমসের।


পশ্চিম এশিয়ার দেশটির বিভিন্ন জায়গার চিত্রটা অনেকটা এরকম— দেদারসে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুঁড়ছে ইরানের নিরাপত্তা বাহিনী। ইন্টারনেট ব্ল্যাকআউটের পর আরও কঠোর অবস্থানে সরকার। আইআরজিসি সদস্যসহ দেশজুড়ে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য। প্রতিকূলতা উপেক্ষা করেই অবশ্য আন্দোলন অব্যাহত রেখেছেন বিক্ষোভকারীরা। তেহরানসহ সব শহরেই শনিবার রাতে জড়ো হন হাজার হাজার মানুষ। এসময়, রাজতন্ত্রের পক্ষে স্লোগান দেন তারা। এ পরিস্থিতিতে যেকোনো মুল্যে ইরানের স্বার্বভৌমত্ব, অবকাঠামো এবং জনসাধারণের সম্পত্তি রক্ষার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী।


অবশ্য, শনিবার পাল্টা বিক্ষোভ করেছে সরকারপন্থীরাও। আন্দোলনের নামে ইরানকে অস্থিতিশীল করার অভিযোগ তাদের। দেয়া হয় যেকোনো মুল্যে সহিসংতা প্রতিহত করার ঘোষণাও। এদিকে, ইরানে চলমান অস্থিরতা নিয়ে বেশ সরব যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যমের খবর, বিক্ষোভ ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ইরানি বিক্ষোভকারীদের সহায়তার ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে, চলমান উত্তেজনার জেরে ইরানে বিমান পরিষেবা বন্ধ রেখেছে টার্কিশ, কাতার ও অস্ট্রিয়ান এয়ারলাইন্সসহ বেশকয়েটি বিমান পরিবহন সংস্থা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ