ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

ফরিদপুরে পাওয়া বোমাটি শক্তিশালী আইইডি, উদ্ধারের ২৪ ঘণ্টা পর করা হলো নিষ্ক্রিয়

ফরিদপুরে পাওয়া বোমাটি রোববার (১১ জানুয়ারি) সকালে নিষ্ক্রিয় করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর সদস্যরা। তারা জানিয়েছে,
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৪১ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৪১ সময়
ফরিদপুরে পাওয়া বোমাটি শক্তিশালী আইইডি, উদ্ধারের ২৪ ঘণ্টা পর করা হলো নিষ্ক্রিয় ছবি : সংগৃহীত

ফরিদপুরে পাওয়া বোমাটি রোববার (১১ জানুয়ারি) সকালে নিষ্ক্রিয় করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর সদস্যরা। তারা জানিয়েছে, বোমাটি রিমোর্ট কন্ট্রোল নিয়ন্ত্রিত শক্তিশালী ইম্প্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ছিল। সকাল ১০ টার দিকে ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ ইউনিটের সদস্যরা কুমার নদের পাড়ে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে বোমাটির বিষ্ফোরণ ঘটনায়। এসময় আশপাশে উৎসাহী জনতার ভিড় থাকলেও তাদের আগেই নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। যখন বিষ্ফোরণ হয়, তখন প্রচণ্ড শব্দে আশপাশ কেঁপে ওঠে। ৪০ থেকে ৫০ ফুট উচ্চতায় উঠে যায় বোমার অংশ গুলো।


এর আগে শনিবার (১০ জানুয়ারি) সকালে ফরিদপুর শহরের আলীমুজ্জামান ব্রিজের দক্ষিণ পাশে একটি ব্যাগের মধ্যে রাখা বোমাটি উদ্ধার করে যৌথবাহিনী । উদ্ধারের পর বোমাটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পরিদর্শক শংকর কুমার ঘোষ জানান, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিয়েই বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। আর উদ্ধারের পরপরই থানায় সাধারণ ডায়েরি করে পুলিশ। এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার