ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

পটিয়ায় মিনিবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রোপোল এলাকায় মিনিবাসের সঙ্গে সংঘর্ষে মো. ইমন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৬ সময়
পটিয়ায় মিনিবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রোপোল এলাকায় মিনিবাসের সঙ্গে সংঘর্ষে মো. ইমন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী নয়ন গুরুতর আহত হন। শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইমন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চননগর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।


নয়ন একই এলাকার মো. জসিমের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের পটিয়া বাইপাস ইন্দ্রোপোল এলাকা অতিক্রম করে চন্দনাইশের দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি মিনিবাস পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ইমন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ইমন ও নয়নকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নয়নকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার