ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

তামিম ইস্যুতে, বিসিবির পরিচালককে সরানোর দাবি হামিনের

বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করার অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৫৩ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৫৩ সময়
তামিম ইস্যুতে, বিসিবির পরিচালককে সরানোর দাবি হামিনের ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করার অভিযোগ উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের বিরুদ্ধে। ওই মন্তব্য ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পাশাপাশি সামাজিকমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তামিম ভক্ত থেকে সাধারণ মানুষেরা। তাদের মতোই তামিমকে নিয়ে ওই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও মাইলস ব্যান্ডের সদস্য হামিন আহমেদ। তিনি লেখেন, ‘আমি জানি না কে এই বিসিবি পরিচালক এবং বুঝতে পারছি না কীভাবে এমন একজন, যার ক্রিকেটে কোনো অবদান নেই, এমন গুরুত্বপূর্ণ পদে আসতে পারে- শুধু পয়সা বাঁচাতে, চা, শিঙ্গারা বা ডাবের পানি খরচ কমানোর জন্য! তিনি বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবালকে “দালাল” বলে অভিহিত করেছেন- এটি একেবারেই অগ্রহণযোগ্য এবং উদ্বত্য আচরণ।’ ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘একজন প্রাক্তন জাতীয় ক্রিকেটার হিসেবে আমি এর কঠোর নিন্দা জানাই। এই পরিচালক সস্তা মনোভাবসম্পন্ন ও লজ্জাজনক ব্যক্তি হিসেবে প্রমাণিত হয়েছে। বিসিবিকে অবশ্যই তাকে বাদ দিতে হবে, যাতে দেশের ক্রিকেটের মর্যাদা রক্ষা হয়। পাশাপাশি এই বোর্ড পরিচালককে তামিম ইকবাল এবং দেশের সকল ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীর কাছে ক্ষমা চাইতে হবে। এটি খেলোয়াড় ও দেশের সকল ক্রিকেটপ্রেমীর দাবি।’


এদিকে এই ঘটনার পর তামিম ইকবালের পাশে দাঁড়িয়ে সামাজিকমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তার একাধিক সতীর্থ। তাদের মধ্যে রয়েছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ, সাবেক জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন, অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, মুমিনুল হক, তাইজুল ইসলাম প্রমুখ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ