ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

রাস্তা বন্ধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পিটার হাসের কোনো আলোচনা হয়নি: মার্কিন দূতাবাস

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে ২৮ অক্টোবর রাস্তা বন্ধ সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা
  • আপলোড সময় : ২৩ অক্টোবর ২০২৩, সকাল ৮:১৯ সময়
  • আপডেট সময় : ২৩ অক্টোবর ২০২৩, সকাল ৮:১৯ সময়
রাস্তা বন্ধ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পিটার হাসের কোনো আলোচনা হয়নি: মার্কিন দূতাবাস ছবি : সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠকে ২৮ অক্টোবর রাস্তা বন্ধ সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। 

রোববার (২২ অক্টোবর) রাতে গণামাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস। 

এর আগে বিকেলে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পিটার হাসের সঙ্গে আলোচনার বিষয় তুলে ধরেন। 

তিনি বলেন, দুর্গাপূজায় নিরাপত্তাসহ অনেক বিষয়ে রাষ্ট্রদূত কথা বলেছেন। পিটার হাস জানতে চেয়েছেন, ২৮ অক্টোবর বিএনপির কর্মসূচির কারণে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হবে কিনা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কী কী বলেছেন, তা–ও সাংবাদিকদের কাছে তুলে ধরেন।

পরে রাতে মার্কিন দূতাবাস থেকে পাঠানো খুদে বার্তায় বলা হয়েছে, ‘আজ  (২২ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতাবাসের বৈঠকে ২৮ অক্টোবর ঢাকায় রাস্তা বন্ধের বিষয়ে আলোচনা হয়নি। পিটার হাস শান্তিপূর্ণ বিক্ষোভ এবং রাজনৈতিক প্রক্রিয়ায় বাধাহীনভাবে জনগণের অংশগ্রহণের গুরুত্ব ব্যক্ত করেছেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের