ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

ঝিনাইদহে মানববন্ধন, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবি

দীপু চন্দ্র দাস, মণি চক্রবর্তী ও খোকন চন্দ্র দাস হত্যার বিচার ও সব ধরনের সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১০ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১০ সময়
ঝিনাইদহে মানববন্ধন, সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবি ছবি : সংগৃহীত

দীপু চন্দ্র দাস, মণি চক্রবর্তী ও খোকন চন্দ্র দাস হত্যার বিচার ও সব ধরনের সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা সনাতনী ঐক্যমোর্চা। ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ। কর্মসূচিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন সনাতন ধর্মাবলম্বীদের সংগঠনের নেতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


এসময় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শুভাশিষ বিশ্বাস সাধন, বিপ্লব কুমার দে, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু, সদস্যসচিব অরুণ কুমার ঘোষ, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষ, সদস্যসচিব সমীর কুমার হালদার প্রমুখ। বক্তারা দেশে সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে উল্লেখ করে এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার