ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

শপথ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যয়

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তিনি
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:২৮ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:২৮ সময়
শপথ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের প্রত্যয় ছবি : সংগৃহীত

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়েছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তিনি মার্কিন পররাষ্ট্র দফতরে শপথ নেন। শনিবার ঢাকার মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। শপথ নেয়ার পর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন রাষ্ট্রদূত। ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরও দৃঢ় করতে, প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত।’


আগামী ১২ জানুয়ারি ব্রেন্ট ক্রিস্টেনসেনের নতুন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ট্রা‌ম্প প্রশাস‌ন গত ডিসেম্বরে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন চূড়ান্ত করে। গত ১৯ ডিসেম্বর লিংকডইনে দেয়া এক পোস্টে তিনি নিজেই সিনেটের অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন। ক্রিস্টেনসেন জানান, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। এ মনোনয়নের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।


উল্লেখ্য, ঢাকায় সবশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তার স্থলাভিষিক্ত হিসেবে যোগ দেবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ