ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ফেনীতে কোরআন খতম

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফেনীর ফুলগাজীর দক্ষিণ শ্রীপুরে তার পৈতৃক
  • আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৩৪ সময়
  • আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৩৪ সময়
খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ফেনীতে কোরআন খতম ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ফেনীর ফুলগাজীর দক্ষিণ শ্রীপুরে তার পৈতৃক বাড়িতে কোরআন খতম, দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর আয়োজনে ফুলগাজীর দক্ষিণ শ্রীপুর গ্রামের পৈতৃক নিবাসের আঙিনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বেগম খালেদা জিয়ার জন্য অনুষ্ঠিত কোরআন খতম ও দোয়া মাহফিলে অংশ নিতে আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে ধর্মপ্রাণ মানুষ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। আয়োজকদের তথ্যমতে, কুলখানিতে অন্তত ৮ হাজার মানুষের সমাগম ঘটে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং ফুলগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে মনোনীত এমপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক ভিপি জয়নাল আবেদিন।


এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক বেলাল আহমদ, সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহম্মদসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী। দেশের মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার শেকড়ের মাটিতে আজ এই বিশাল ধর্মীয় আয়োজন প্রমাণ করে—তিনি শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, বরং কোটি মানুষের হৃদয়ের আপনজন। শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি জোবায়ের হোসেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ