ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

দিপু হত্যাকাণ্ড : নেতৃত্বদানকারী আরেক আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন পাইওনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেডে সংঘটিত চাঞ্চল্যকর দিপু চন্দ্র দাস (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় ইয়াছিন আরাফাত
  • আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৯ সময়
  • আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৯ সময়
দিপু হত্যাকাণ্ড : নেতৃত্বদানকারী আরেক আসামি গ্রেপ্তার ছবি : সংগৃহীত

ময়মনসিংহ জেলার ভালুকা থানাধীন পাইওনিয়ার নিটওয়্যার বিডি লিমিটেডে সংঘটিত চাঞ্চল্যকর দিপু চন্দ্র দাস (২৮) হত্যাকাণ্ডের ঘটনায় ইয়াছিন আরাফাত (২৫) নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় ডিএমপির সহযোগিতায় ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বাবার নাম গাজী মিয়া। মায়ের নাম সফুরা খাতুন। বাড়ি ভালুকার হবিরবাড়ি এলাকার কড়ইতলা মোড়ে। তিনি পেশায় একজন মাদরাসা শিক্ষক। দিপু হত্যাকাণ্ডের পরপরই তিনি আত্মগোপনে চলে যান। জানা গেছে, হত্যাকাণ্ডের সময় ফ্যাক্টরির ফটকে স্লোগান দিয়ে লোকজন জড়ো করা, ভুক্তভোগী দিপুকে স্রোতের মতো মারধর করে ফটকের সামনে হত্যা করা এবং পরবর্তী সময়ে রশি দিয়ে মরদেহ টেনে-হিঁচড়ে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় মরদেহ পোড়ানোয় নেতৃত্বদানকারী বেশ কয়েকজনের মাঝে আরাফাত অন্যতম একজন। ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’


দিপু হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ২১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ৩ জন গুরুত্বপূর্ণ সাক্ষী ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতের সাক্ষ্য প্রদান করেছেন। ৯ জন আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। ১৮ জন আসামিকে ইতিমধ্যে রিমান্ড শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে, অপর আসামিদের পুলিশের রিমান্ডে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। গত ১৮ ডিসেম্বর ঘটনার রাত পৌনে ৯টার দিকে সহকর্মীর সঙ্গে কথা বলার সময় তিনি মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। পরে বিক্ষুব্ধ লোকজন দিপু চন্দ্রকে কারখানা থেকে বের করে নিয়ে পিটিয়ে মেরে ফেলে। এরপর মহাড়কের ডিভাইডারের একটি গাছে মরদেহ ঝুলিয়ে আগুন দিয়ে দেওয়া হয়। এ ঘটনার পরদিন ১৯ ডিসেম্বর বিকেলে নিহতের ভাই অপু দাস দেড় শজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি