ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন

বিসিবিতে যাচ্ছেন না আসিফ নজরুল, আইন মন্ত্রণালয়েই বৈঠক

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা ও নিরাপত্তা ইস্যুতে আজ বিকেল ৪টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ২:২৭ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ২:২৭ সময়
বিসিবিতে যাচ্ছেন না আসিফ নজরুল, আইন মন্ত্রণালয়েই বৈঠক ছবি : সংগৃহীত

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা ও নিরাপত্তা ইস্যুতে আজ বিকেল ৪টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সেখানে যাচ্ছেন না। পরিবর্তে বিসিবির শীর্ষ পরিচালকরা আজ বিকেলেই তার সঙ্গে দেখা করতে আইন মন্ত্রণালয়ে যাচ্ছেন বলে জানা গেছে।


ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে সরকারের অবস্থান সমন্বয়ের লক্ষ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।এর আগে বিসিবি ই-মেইলের মাধ্যমে আইসিসিকে জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে কোনোভাবেই ভারতে আগামী মাসের বিশ্বকাপে অংশ নিতে চায় না বাংলাদেশ দল। বিকল্প হিসেবে টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের প্রস্তাবও দেয় বোর্ড।


ওই চিঠির জবাবে আইসিসি বিসিবির কাছে ভারতে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উত্থাপিত আশঙ্কার বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানের লক্ষ্যে আইসিসি নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এবং আশ্বস্ত করেছে যে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি