ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

আশুলিয়ায় বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল বিদেশি মদসহ পেশাদার তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ২:২৫ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ২:২৫ সময়
আশুলিয়ায় বিদেশি মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ছবি : সংগৃহীত

সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল বিদেশি মদসহ পেশাদার তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম।


এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে ডিবির এসআই মো. কাজী কামাল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারদের হেফাজত থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।গ্রেপ্তাররা হলো—নোয়াখালী জেলার সদর থানার সূর্য নারায়ণপুর এলাকার ফারুক মিয়ার ছেলে রুবেল ইসলাম রাশেদ (২০), শেরপুর জেলার সদর থানার আন্দারিয়া কামারপাড়া এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে সোহাগ আহম্মেদ রাব্বি (২০) ও নোয়াখালী জেলার সদর থানার দামোধরপুর এলাকার দুলাল মিয়ার ছেলে নুর আলম (২৫)। 


ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তাররা পরিবার নিয়ে ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরের গাছা থানা এলাকায় বসবাস করতেন। সেখানে থেকেই তারা আশুলিয়াসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতেন। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, পেশাদার তিন মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া পুলিশ পিসিপিআর পর্যালোচনায় দেখা যায় আসামি রুবেলের বিরুদ্ধে দুটি এবং সোহাগের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ