ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

ইপিএলে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি-ইউনাইটেড-চেলসি

আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে একই সময় ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে বিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটে
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৫৬ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৫৬ সময়
ইপিএলে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি-ইউনাইটেড-চেলসি ছবি : সংগৃহীত

আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে একই সময় ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে বিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটে ও চেলসি। বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে ম্যাচ দু'টি। আর রাত সোয়া ২টায় মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড-বার্নলি।


ওয়েস্ট লন্ডন ডার্বির চেলসি ও ফুলহ্যাম ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে চেলসির নতুন কোচ লিয়াম রোজনিয়র। তবে এ ম্যাচে ব্লুদের ডাগআউটে দেখা যাবে ভারপ্রাপ্ত কোচ ক্যালাম ম্যাকফারলেনকে। চেলসির অনুর্ধ্ব ২১ দলের এই কোচের অধীনেই সবশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১ পয়েন্ট পায় ব্লুরা। ফুলহ্যাম ম্যাচের আগে চেলসির জন্য সুখবর নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন মিডফিল্ডার ময়সেস কেইসেডো। তবে এখনও ইনজুরিতে মাঠের বাইরে মার্ক কুকুরেয়া, ওয়েসলি ফোফানা, মাখাইলো মুড্রিখ, রোমিও লাভিয়ার মতো ফুটবলাররা। 


কেবল চেলসি নয় ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটেও দেখা যাবে নতুন কোচ। রুবেন আমোরিমের বরখাস্ত হবার পর ভারপ্রাপ্ত কোচ হিসেবে আন্দ্রে ফ্লেচারের অধীনে বার্নলির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিল ভক্তদের জন্য সুখবর ইনজুরি কাটিয়ে ফিরছেন ব্রুনো ফার্নান্দেস ও মেসন মাউন্ট। তবে আফ্রিকান নেশন্স কাপের জন্য ব্রায়ান এমবিউমো, আমাদ ডিয়েল্লো, নৌসাইর মাজরাউইকে পাবে না দলটি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি