ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোর কাছে বুধবার ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৫৯ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৫৯ সময়
ফিলিপাইনে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ছবি : সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোর কাছে বুধবার ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।


এর কেন্দ্রস্থল ছিল সুরিগাও দেল সুর প্রদেশের হিনাতুয়ান শহরের অন্তর্গত বাকুলিন গ্রাম থেকে প্রায় ৬৮ কিলোমিটার পূর্বে। ফিলিপাইনের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ফিভোলকস ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৪ এবং গভীরতা ২৩ কিলোমিটার বলে জানিয়েছে। সংস্থাটি সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরাঘাত বা আফটারশকের বিষয়ে সতর্কতা জারি করেছে। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় দায়িত্বে থাকা পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।


হিনাতুয়ানের স্থানীয় পুলিশপ্রধান জোয়ি মনাতো বলেন, কম্পন খুব বেশি বিধ্বংসী ছিল না, তবে আতঙ্কে মানুষজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। ফিভোলকসের পরিচালক তেরেসিতো বাকোলকল ফোনে জানান, বুধবারের ভূমিকম্পটির কেন্দ্রস্থল গত বছরের অক্টোবর মাসে সংঘটিত দুটি শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্র থেকে ১০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত ছিল। ওই ভূমিকম্পে সাতজন নিহত হয়েছিলেন। তিনি আরো বলেন, এ ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই।


তুলনামূলকভাবে গভীরে সংঘটিত হওয়ায় এটি ধ্বংসাত্মক সুনামি ঢেউ সৃষ্টি করবে না। উল্লেখ্য, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।

সূত্র : রয়টার্স

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি