ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

শহীদ ওসমান হাদির স্মরণে বাকৃবিতে গ্রাফিতি অঙ্কন

শহীদ ওসমান বিন হাদির স্মরণে ও হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন ও
  • আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:২৫ সময়
  • আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:২৫ সময়
শহীদ ওসমান হাদির স্মরণে বাকৃবিতে গ্রাফিতি অঙ্কন ছবি : সংগৃহীত

শহীদ ওসমান বিন হাদির স্মরণে ও হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন ও দেয়াললিখন কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংগঠন বাকৃবি সলিডারিটি সোসাইটির উদ্যোগ এ আয়োজন করা হয়।


গত ২ জানুয়ারি এ গ্রাফিতি অঙ্কন ও দেয়াললিখন কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক।


বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের দেয়ালে ও কে আর মার্কেটর পশুপালন অনুষদ সংলগ্ন দেয়ালে শহীদ শরীফ ওসমান বিন হাদির গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। শিক্ষার্থীরা গ্রাফিতির পাশাপাশি বিভিন্ন স্লোগান লেখেন। স্লোগানগুলো হলো—‘জান দেবো কিন্তু জুলাই দেবো না’, ‘দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত’, ‘ইনকিলাব জিন্দাবাদ’।


গ্রাফিতি অঙ্কনের বিষয়ে বাকৃবি সলিডারিটি সোসাইটির আহ্বায়ক ছাব্বির হোসেন রিজন বলেন, ‘হাদি ভাইকে কেন্দ্র করে গ্রাফিতি প্রতিবাদের ভাষা, প্রেরণার বার্তা।


হাদি ভাই আমাদের কাছে প্রতীক। তিনি অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক অবস্থান, সত্য উচ্চারণের সাহস এবং ক্যাম্পাসে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর মানসিকতার নাম। এই গ্রাফিতির মূল উদ্দেশ্য কোনো ব্যক্তিকে মহিমান্বিত করা নয় বরং একটি আদর্শ, একটি অবস্থান এবং একটি সংগ্রামী চেতনার প্রতিনিধিত্ব করা।’

তিনি আরো বলেন, ‘একজন সচেতন শিক্ষার্থী কেবল পরীক্ষার খাতায় সীমাবদ্ধ থাকে না।


সে সময়ের অন্যায়কে প্রশ্ন করে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। নীরবতা কখনো নিরপেক্ষতা নয়। অন্যায় দেখেও চুপ থাকা মানেই অন্যায়ের পক্ষ নেওয়া। আপনার আমার কলম, কণ্ঠ, রঙ সব হোক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর হাতিয়ার।’

এর আগে গত ২৭ ডিসেম্বরে বাকৃবিতে ঢাবি ক ইউনিটে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শহীদ হাদি ভাইয়ের বিচার ও দোয়ার জন্য মুড়ি-বাতাসা বিতরণ করা হয়।


শিক্ষার্থীরা জানান, ‘ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলনে শহীদ ওসমান হাদি ভাই এক ইনসাফের রাষ্ট্র গড়তে তিনি তার নির্বাচনী প্রচারণা চালাতেন মুড়ি বাতাসা দিয়ে। হাদি ভাইয়ের দেখানো পথ অবলম্বনে ক্যাম্পাসে আমাদের এই আয়োজন করেছিলাম। এই উদ্যোগকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা চাই বাংলার প্রতিটি মানুষ হাদিকে ধারণ করুক।’শিক্ষার্থীরা জানান, ‘ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলনে শহীদ ওসমান হাদি ভাই এক ইনসাফের রাষ্ট্র গড়তে তিনি তার নির্বাচনী প্রচারণা চালাতেন মুড়ি বাতাসা দিয়ে। হাদি ভাইয়ের দেখানো পথ অবলম্বনে ক্যাম্পাসে আমাদের এই আয়োজন করেছিলাম। এই উদ্যোগকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা চাই বাংলার প্রতিটি মানুষ হাদিকে ধারণ করুক।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি