ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

কুড়িগ্রামে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামে শীতের তীব্রতা দিন দিন বাড়তে থাকায় শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। মানবিক
  • আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:২৩ সময়
  • আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:২৩ সময়
কুড়িগ্রামে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে শীতের তীব্রতা দিন দিন বাড়তে থাকায় শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। মানবিক দায়িত্ববোধ থেকে ব্যাটালিয়নের সীমান্ত প‌রিবার কল‌্যাণ স‌মি‌তির উপ-শাখা (সীপকস) ব্যবস্থাপনায় পাঁচ শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অভ্যন্তরে উপ-শাখা সীপকস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।


শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীপকস কুড়িগ্রামের সাধারণ সম্পাদক ফারহানা আফরোজ মৌসুমী।


এ সময় বিজিবির কর্মকর্তা, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কম্বল পেয়ে বিজলী বেগম বলেন, গরীব মানুষ খাবার জোটপার পাই না, কম্বল কিনি কৈ থাকি। আজকে বিজিবি থেকে একটা মোটা কম্বল পায়া উপকার হইল। বাচ্চা নিয়ে রাতে গায়ত দিবার পামো।


শীতবস্ত্র পেয়ে কাশেম আলী নামের এক ভিক্ষুক বলেন, কুড়িগ্রামে খুব ঠান্ডা পড়ছে। বাড়ি থেকে বের হওয়াই কঠিন হয়ে গেছে। কম্বলের অভাবে রাতে ঘুমাতে পারতাম না। আজ কম্বল পেয়ে অনেক উপকার হলো।


সীপকস কুড়িগ্রাম শাখার সাধারণ সম্পাদক ফারহানা আফরোজ মৌসুমী বলেন, মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। শীতসহ যেকোনো দুর্যোগে বিজিবি সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার