ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস শাবিপ্রবির ১০ তলা ভবন নির্মাণে মেয়াদোত্তীর্ণ সিমেন্ট ব্যবহারের অভিযোগ এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব? নেইমারের সঙ্গে হাত মেলালেন না সেই ‘পুরোনো শত্রু’ মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার আসামি হচ্ছেন ৩ সাংবাদিক বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী

কারওয়ান বাজারে পুলিশ-মোবাইল ব্যবসায়ীদের সংঘর্ষ

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম স্থগিত ও গ্রেফতার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:০ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:০ সময়
কারওয়ান বাজারে পুলিশ-মোবাইল ব্যবসায়ীদের সংঘর্ষ ছবি : সংগৃহীত

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম স্থগিত ও গ্রেফতার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। পুলিশ ও মোবাইল ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের পর ২টার পর সেখানকার প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক হয়।  


আজ রোববার (৪ জানুয়ারি) ব্যবসায়ীরারা সড়ক অবরোধে নামলে, বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের দমাতে লাঠিচার্জ, জলকামান, টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। তবে বর্তমান পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।


এদিন সকালে সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজার মোড়ে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন ব্যবসায়ীরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর ১২টার দিকে দফায় দফায় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় মোবাইল ব্যবসায়ীরা। সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষের পর মোবাইল ফোন ব্যবসায়ীদের কারওয়ান বাজার থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। 


প্রসঙ্গত, দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও অনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে কার্যকর লাগাম টানতে সরকারের পূর্বঘোষণা অনুযায়ী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এনইআইআর। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর যুক্ত হচ্ছে জাতীয় ডেটাবেজে। বিষয়টি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার