ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ফাইনাল ম্যাচ দেখে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরে মিললো আর্জেন্টিনা ভক্তের ঝুলন্ত মরদেহ দুই ফাইনালেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন দাসকে বিসিবির তলব কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’ জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, করা হচ্ছে সম্পদের তালিকা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান চীনের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের অভিযানের তীব্র নিন্দা জানিয়ে
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ২:২৫ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ২:২৫ সময়
মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান চীনের ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বেইজিং এক বিবৃতিতে জানিয়েছে, ওয়াশিংটনকে সংলাপের পথে ফিরতে হবে।


বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যেন মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করে এবং দ্রুত তাদের মুক্তি দেয়।


একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সরকার উৎখাতে সব ধরনের তৎপরতা বন্ধ করার আহ্বান জানিয়ে চীন বলেছে, সংকটের সমাধান হতে হবে 'সংলাপ ও আলোচনার' মাধ্যমে।


এর আগে চীন জানায়, একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এমন প্রকাশ্যে এমন শক্তি প্রয়োগে তারা ‘গভীরভাবে বিস্মিত’।


উল্লেখ্য, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে সামরিক স্থাপনাসহ বেশ কয়েকটি স্থানে একই সাথে বিস্ফোরণের ঘটনা ঘটে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা