ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

সাকিবুল হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ, যান চলাচল বন্ধ

রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে ফার্মগেট অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।রোববার (৪ জানুয়ারি)
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:২৫ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:২৫ সময়
সাকিবুল হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের ফার্মগেট অবরোধ, যান চলাচল বন্ধ ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে ফার্মগেট অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।


রোববার (৪ জানুয়ারি) সকাল থেকে এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।


আন্দোলনকারীরা বলেন, তাদের সহপাঠী সাকিব হত্যার ২৪ দিন পার হলেও পুলিশ কাউকে গ্রেফতার করছেন না। এসময় তারা স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টার হস্তক্ষেপ চান।


বিচারের স্পষ্ট অগ্রগতি না জানা পর্যন্ত অবরোধ কার্যক্রম চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।


এদিকে এই অবরোধের কারণে ফার্মগেটের সবদিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায় যাত্রীদের। নিহত ১৮ বছর বয়সী সাকিবুল হাসান রানা কলেজটির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।


উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর দুপুরের দিকে ঢাকার মগবাজারের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিক্ষার্থীদের অভিযোগ মাদকের বিরুদ্ধে কথা বলায়, ছাত্রদলের হামলায় নিহত হন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ