ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার মধ্যে ফেরি চলাচল সচল
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩৭ সময়
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার মধ্যে ফেরি চলাচল সচল রাখার বিশেষ কোনো ব্যবস্থা নেই। তাই দুর্ঘটনা এড়াতে শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ওই নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে শুরু করে।


সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে বাড়তে থাকে কুয়াশার ঘনত্ব। এক পর্যায়ে নৌ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত সাড়ে ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সাময়িকভাবে ফেরিসার্ভিস বন্ধ ঘোষণা করা হয়। 

এদিকে পূর্ণ লোড নিয়ে ছেড়ে যাওয়ার অপেক্ষায় দৌলতদিয়া ফেরিঘাটের বিভিন্ন ঘাটপন্টুনে ভিড়ে আছে ছোট-বড় ৪টি ফেরি। তবে, মাঝ নদীতে কোনো ফেরি আটকা পড়েছে কি না তা এখনো জানা যায়নি।


ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে পারের অপেক্ষায় আটকা পড়েছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ শতাধিক বিভিন্ন গাড়ি।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি কালের কণ্ঠকে বলেন, ঘন কুয়াশার মধ্যে ফেরি চলাচল সচল রাখার বিশেষ কোনো ব্যবস্থা নেই। তাই দুর্ঘটনা এড়াতে এই নৌপথে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।


কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরিসার্ভিস চালু করা হবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার