ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

সরকার গঠনে বিশ্বনেতাদের সমর্থন খুঁজছে ভেনেজুয়েলার বিরোধীরা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারের পর বিশ্বজুড়ে বিভিন্ন সরকারের সঙ্গে যোগাযোগ করেছে দেশটির বিরোধী রাজনৈতিক জোট।বিরোধীদের দাবি, আর্জেন্টিনা,
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩৪ সময়
সরকার গঠনে বিশ্বনেতাদের সমর্থন খুঁজছে ভেনেজুয়েলার বিরোধীরা ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারের পর বিশ্বজুড়ে বিভিন্ন সরকারের সঙ্গে যোগাযোগ করেছে দেশটির বিরোধী রাজনৈতিক জোট।


বিরোধীদের দাবি, আর্জেন্টিনা, ইকুয়েডর, পানামা, প্যারাগুয়ে এবং ফ্রান্সসহ একাধিক দেশ তাদের সঙ্গে যোগাযোগ করেছে। এসব দেশ ভেনেজুয়েলায় জনগণের ইচ্ছা পুন:প্রতিষ্ঠা’র পক্ষে সমর্থন জানিয়েছে বলেও দাবি বিরোধীদের।


তবে, বিরোধী নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর দেশ শাসনের মতো প্রয়োজনীয় সমর্থন ও গ্রহণযোগ্যতা নেই।


'আমার মনে হয় তার (মাচাদো) পক্ষে নেতা হওয়া খুব কঠিন হবে। দেশের ভেতরে তার সেই সমর্থন বা সম্মান নেই, যা একজন নেতার জন্য প্রয়োজন,' যোগ করেন ট্রাম্প।


এদিকে, ভেনেজুয়েলার বিরোধীরা আবারও দাবি করেছে, ২০২৪ সালের জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে তাদের প্রার্থী এদমুন্দো গনসালেস ৬৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিপরীতে, মাদুরো পেয়েছেন মাত্র ৩০ শতাংশ ভোট।


তবে, ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন পরিষদ ভোটের বিস্তারিত ফল প্রকাশ না করেই নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় একটি অংশ প্রত্যাখ্যান করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ