ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক

আজকের বাজারে সোনার দাম

দেশের বাজারে ফের কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে ১ হাজার ৪৫৮ টাকা। নতুন দামে ২২ ক্যারেট
  • আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:২০ সময়
  • আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:২০ সময়
আজকের বাজারে সোনার দাম ছবি : সংগৃহীত

দেশের বাজারে ফের কমেছে সোনার দাম। এবার ভরিতে দাম কমেছে ১ হাজার ৪৫৮ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা।


বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


নতুন দাম শুক্রবার (২ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে। আজ শনিবারও (৩ জানুয়ারি) একই দামে বিক্রি হচ্ছে সোনা।


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।


সোনার নতুন দাম—


২২ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা


২১ ক্যারেট : প্রতি ভরি ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা


১৮ ক্যারেট : প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা


সনাতন পদ্ধতি : প্রতি ভরি ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।


তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের রুপার ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৩০৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৪ হাজার ৫৪৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ