ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

স্বাক্ষরের তারিখে গরমিল, মান্নার মনোনয়নপত্র বাতিল

হলফনামায় স্বাক্ষরের তারিখ গরমিল থাকায় বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার
  • আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৬ সময়
  • আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৬ সময়
স্বাক্ষরের তারিখে গরমিল, মান্নার মনোনয়নপত্র বাতিল ছবি : সংগৃহীত

হলফনামায় স্বাক্ষরের তারিখ গরমিল থাকায় বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র বাতিল করেন।


পাশাপাশি এই আদেশের বিরুদ্ধে যদি আপত্তি থাকে তাহলে আপিল করার পরামর্শ প্রদান করেন। তার আগে, জাতীয় পার্টি মনোনীত সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মামলার আসামিসহ পলাতক থাকার জন্য মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন তিনি।


এ আসনে অন্যান্য বৈধ প্রার্থীরা হলেন মীর শাহে আলম (বিএনপি), মাওলানা আবুল আজাদ মো. শাহাদাতুজ্জামান (জামায়াতে ইসলামী), মো. জামাল উদ্দীন (ইসলামী আন্দোলন)।


উল্লেখ্য, ৩৭ (শিবগঞ্জ) বগুড়া-০২ আসনে সর্বমোট ০৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। এছাড়াও বাতিল করা হয়েছে গণঅধিকার পরিষদের প্রার্থী সেলিম সরকার ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি