ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আজ না ফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে
  • আপলোড সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:২২ সময়
  • আপডেট সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:২২ সময়
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আজ না ফেরার দেশে চলে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়াঙ্গনেও। 


এক বিবৃতিতে খালেদা জিয়ার প্রয়াণকে অপূরণীয় ক্ষতি জানিয়ে বিসিবি আজকের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি–টোয়েন্টি ম্যাচগুলো বাতিল করেছে। দেশে শোকের পরিবেশ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে।


বোর্ড আরো জানিয়েছে, ম্যাচগুলো পরবর্তীতে পুনর্নির্ধারিত তারিখে আয়োজন করা হবে। পুনর্নির্ধারিত সূচি ও ম্যাচ সংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি