ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

ঢাকা-৮ আসন থেকে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে লড়বেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
  • আপলোড সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৩ সময়
  • আপডেট সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৩ সময়
ঢাকা-৮ আসন থেকে লড়বেন নাসীরুদ্দীন পাটওয়ারী ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে লড়বেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও প্রতিদ্বন্দ্বিতা করবেন।


সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।


এর আগে, ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করার জন্য এনসিপি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এই আসনে নির্বাচন করার জন্য প্রচারণায় নেমেছিলেন সম্প্রতি দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।


নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, হাদি হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এই আসনের মধ্যে ছাত্রদল নেতা সাম্যকেও হত্যা হয়েছে। এটা মৃত্যুর উপত্যকা। এখানে আমরা আর কোনো মৃত্যু চাই না। এই আসনকে নগরের সবচেয়ে সুন্দর ও পরিচ্ছন্ন করে গড়ে তোলার আশ্বাস দিয়েছেন তিনি।


সম্প্রতি দল থেকে কয়েকজনের পদত্যাগের বিষয়ে তিনি আরও বলেন, আমরা বাস্তবিক দল গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। বিএনপির দিকে গেলেও অনেক দ্বিমত হতো, জামায়াতের সাথেও দ্বিমত আছে, এই দ্বিমতকে শ্রদ্ধা করি। এটি কোনো আদর্শিক জোট নয়। সংস্কার, বিচার ও অর্থনীতিসহ অনেক বিষয়ে একমত হওয়ায় জোট হয়েছে। একসাথে সবাই মিলে দেশ থেকে দুর্নীতিমুক্ত করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন এনসিপির মুখ্য সমন্বয়ক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ