ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার

সবাইকে ৩টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সবাইকে ৩টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
  • আপলোড সময় : ৫ জুন ২০২৩, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ৫ জুন ২০২৩, দুপুর ২:৪৯ সময়
সবাইকে ৩টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের প্রত্যেক নাগরিককে অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার গণভবন প্রাঙ্গণে ‘বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৩’ ও ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩’ উদ্বোধন উপলক্ষে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দেশবাসীকে গাছ লাগানোর এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, সবাই ব্যাপকভাবে গাছ লাগান। যে যেখানে পারেন, যেভাবে পারেন অন্তত তিনটি করে গাছ লাগান। তাও যদি না পারেন অন্তত একটি গাছ লাগান।

তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের বলবো, প্রত্যেকে যার যার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে গাছ লাগাতে পারো।

তিনি বলেন, ছাদ বাগান থেকে শুরু করে প্রতিটি জায়গা উৎপাদনের আওতায় নিয়ে আসুন। ফল-ফলাদি, তরি-তরকারি যে যা পারেন উৎপাদন করুন।

বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বাড়ানোর গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, আজকে সারা বিশ্বব্যাপী যে মূল্যস্ফীতি, প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, খাদ্যমূল্য বেড়ে গেছে। অনেক উন্নত দেশ হিমশিম খাচ্ছে। আমাদের দেশের মানুষ যাতে এ থেকে রক্ষা পায় সেজন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি।

সরকারপ্রধান বলেন, বাংলাদেশের পরিবেশ রক্ষা করা, জলবায়ুর অভিঘাত থেকে বাংলাদেশকে রক্ষা করা এটা আমাদের কর্তব্য।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: Super Admin।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি