ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

ভোটার হলেন তারেক রহমান

ঢাকা-১৭ আসনে ভোটার হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:১ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, বিকাল ৬:১ সময়
ভোটার হলেন তারেক রহমান ছবি : সংগৃহীত

ঢাকা-১৭ আসনে ভোটার হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।  


এর আগে, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ঢাকা-১৭ আসনের ১৯ নম্বর ওয়ার্ডের (গুলশান এলাকা) ভোটার হতে অনলাইনে আবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সশরীরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে উপস্থিত হয়ে ছবি তোলা, আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও অন্যান্য বায়োমেট্রিক তথ্য দেন তিনি। যার মাধ্যমে ভোটার হওয়ার আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করেন তারেক রহমান।


তারেক রহমানের আগে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাশাপাশি তাকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।


এদিকে, দেশে ফিরে প্রথমবারের মতো গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের কার্যক্রম শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তাকে স্বাগত জানান স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়।


প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সপরিবার ঢাকায় পৌঁছান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি সেখান থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনায় যোগ দেন তিনি। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে গুলশানের বাসায় ফেরেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ