ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

তারেক রহমান দেশের রাজনীতিতে বড় অনুপ্রেরণার নাম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি দেশের রাজনীতিতে একটি
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৪৮ সময়
তারেক রহমান দেশের রাজনীতিতে বড় অনুপ্রেরণার নাম ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি দেশের রাজনীতিতে একটি বড় অনুপ্রেরণার নাম। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এবং দীর্ঘদিনের সংগ্রামের ধারাবাহিকতায় তারেক রহমান দেশের মানুষের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য নেতা।


রবিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, ‘তারেক রহমান একজন জাতীয় পর্যায়ের জনপ্রিয় নেতা হিসেবে বাংলাদেশের যেকোনো আসন থেকেই সংসদ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা ও গ্রহণযোগ্যতা রাখেন। জনগণের ব্যাপক সমর্থন ও আগ্রহের কারণে তারেক রহমানের জন্য আসন কোনো বাধা নয়।’ 


তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন সংগ্রহ করার বিষয়ে রিজভী বলেন, ‘রাজধানী ঢাকা দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু। সে কারণে রাজনৈতিক কৌশলগত দিক থেকেও ঢাকা থেকে নেতৃত্ব দেওয়া স্বাভাবিক ও যৌক্তিক।


তবে তারেক রহমানের জনপ্রিয়তা সারা দেশে বিস্তৃত হওয়ায় তিনি চাইলে দেশের যেকোনো আসন থেকেই নির্বাচন করে বিজয়ী হতে পারেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণের উচ্চ প্রত্যাশা ও দাবি রয়েছে তারেক রহমানকে নির্বাচনের মাঠে সরাসরি দেখতে।’ তার অংশগ্রহণ দেশের গণতান্ত্রিক রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ভোটারদের মধ্যে আশার সঞ্চার করবে বলেও মন্তব্য করেন তিনি।


শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ