ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যে ব্যাখ্যা দিলেন আখতার

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতা ও সম্ভাব্য জোটের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:২০ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:২০ সময়
জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে যে ব্যাখ্যা দিলেন আখতার ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতা ও সম্ভাব্য জোটের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ বিষয়ে বক্তব্য তুলে ধরেন।


আখতার হোসেন জানান, ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলোর অবস্থানের পার্থক্য চোখে পড়লেও, সংস্কারের নির্দিষ্ট বিষয়গুলোতে এনসিপি, জামায়াতসহ কয়েকটি দল স্বাভাবিকভাবেই একমত হয়েছে। তার ভাষায়, রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে যে অঙ্গীকার—সেটিই বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনী জোট বা সমঝোতা বিবেচনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরা হচ্ছে।


তবে এই সমঝোতা নিয়ে এনসিপির ভেতরেও বিরূপ প্রতিক্রিয়া রয়েছে। শনিবারই কেন্দ্রীয় কমিটির অন্তত ৩০ জন নেতা জামায়াতের সঙ্গে সমঝোতার বিরোধিতা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস