ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

সিরিয়ার আরেক গ্রামে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী

ইসরায়েলি দখলদার বাহিনী এবার সিরিয়ার উত্তর কুনেইত্রা অঞ্চলের তারাঞ্জা গ্রামে প্রবেশ করেছে এবং জাবাথা আল-খাশাব শহরের উপকণ্ঠের দিকে
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২২ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২২ সময়
সিরিয়ার আরেক গ্রামে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী ছবি : সংগৃহীত

ইসরায়েলি দখলদার বাহিনী এবার সিরিয়ার উত্তর কুনেইত্রা অঞ্চলের তারাঞ্জা গ্রামে প্রবেশ করেছে এবং জাবাথা আল-খাশাব শহরের উপকণ্ঠের দিকে অগ্রসর হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।


সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানায়, শনিবার ছয়টি সামরিক যান নিয়ে গঠিত একটি ইসরায়েলি ইউনিট তুলুল আল-হুমর দিক থেকে এলাকায় প্রবেশ করে। বহরটি বেইত জন্ন ও হাদার এলাকার মধ্যবর্তী পথ অতিক্রম করে তারাঞ্জা গ্রামে পৌঁছায় এবং সেখান থেকে জাবাথা আল-খাশাবের দিকে এগিয়ে যায়।


সানা আরো জানায়, ইসরায়েলি সামরিক যানগুলোকে জাবাথা আল-খাশাবের দক্ষিণ প্রান্তে এবং শহরটির ওপর নজরদারি করা একটি উঁচু স্থানে অবস্থান নিতে দেখা গেছে।


এই অনুপ্রবেশের সময় এলাকায় একটি ড্রোন উড়তে দেখা যায়। পরে বাহিনীটি প্রদেশের উত্তরাঞ্চলের উফানিয়া গ্রামের দিকে সরে যায়।

এর একদিন আগে, ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ কুনেইত্রার পূর্ব তেল আল-আহমার এলাকায় গোলাবর্ষণ করে। প্রতিবেদনে বলা হয়, সেখানে তিনটি গোলা নিক্ষেপের পাশাপাশি মেশিনগান ও মাঝারি অস্ত্র থেকে গুলিবর্ষণ করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি