ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

ভোটে লড়তে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতির
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
ভোটে লড়তে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠান তিনি।


জানা গেছে, গতকাল শনিবার রাত ১০টার দিকে পদত্যাগপত্রে সই করেন মো. আসাদুজ্জামান। পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন তিনি। এরপর অ্যার্টনি জেনারেলের কার্যালয় থেকে তাকে বিদায়ী সংবর্ধনাও দেয়া হয়। তবে পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হচ্ছেন তা এখনও জানা যায়নি।


প্রসঙ্গত, আগামী নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন মো. আসাদুজ্জামান। এরইমধ্যে দল থেকে মনোনয়নও পেয়েছেন তিনি। এর আগে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছিলেন তিনি।


বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদকের পদে থাকা মো. আসাদুজ্জামান আওয়ামী লীগ সরকারের পতনের তিনদিনের মাথায় অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান। এরপর তিনি বিএনপির পদ থেকে পদত‍্যাগ করেছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’