ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

নির্বাচন বানচালের চেষ্টাকারীদের প্রতিহত করা হবে : শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের প্রতিহত
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:২৬ সময়
  • আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:২৬ সময়
নির্বাচন বানচালের চেষ্টাকারীদের প্রতিহত করা হবে : শিল্প উপদেষ্টা ছবি : সংগৃহীত

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে, তাদের প্রতিহত করা হবে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় জুলাই আন্দোলনে নিহত শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার চেষ্টা চালাবে, জনগণ সরকারের পাশে থাকবে।


এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে। যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে।

শিল্প উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে। কোনো দেশপ্রেমিক বা কোনো মানুষ সংশয় প্রকাশ করবে না।


আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, এ জন্য বাংলাদেশের প্রতিটা মানুষ এগিয়ে আসবে, সহযোগিতা করবে।

তিনি আরো বলেন, আমরা যখন যে জেলায় যাই, সেই জেলার উন্নয়নমূলক কাজ পরিদর্শন করি। জুলাইযোদ্ধাদের কবর জিয়ারত করি, তাদের পরিবারের খোঁজ-খবর নিচ্ছি। এর আগে উপদেষ্টা শহীদ মামুনের কবর জিয়ারত করেন, সকালে জুলাই শকুনি লেকের পাড় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, শিবচর উপজেলায় হাউজিং প্রকল্প ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।


এ সময় মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা