ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

গাজায় বিমান হামলা বন্ধ করেছে ইসরায়েলি বিমান বাহিনী

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা বন্ধ করেছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের কর্মকর্তাদের বরাত দিয়ে এ
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৫ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৩, দুপুর ৩:৫ সময়
গাজায় বিমান হামলা বন্ধ করেছে ইসরায়েলি বিমান বাহিনী ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা বন্ধ করেছে ইসরায়েলি বিমান বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া।

তবে বিমান বাহিনীর এই অভিযান স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে কি না, তা নিশ্চিত করেননি আইডিএফের কর্মকর্তার। তেমনি, গাজায় সম্ভাব্য স্থল অভিযান কবে থেকে শুরু হবে সে সম্পর্কেও কোনো তথ্য দিতে চাননি তারা।

প্রায় দুই বছর ধরে পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়ার পর গত ৭ অক্টোবর ভোররাতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়া শুরু করে হামাস এবং সূর্যের আলো ফোটার আগেই ইসরায়েলের দক্ষিণাংশের সীমান্ত বেড়া বুলডোজার দিয়ে ভেঙে ওই ভূখণ্ডে প্রবেশ করে শত শত সশস্ত্র হামাস যোদ্ধা।

হামাসের হামলায় প্রথম দিনই ইসরায়েলে নিহত হয়েছেন কয়েকশ ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক, যাদের অধিকাংশই বেসামরিক। এছাড়াও দেড় শতাধিক মানুষকে এদিন জিম্মি হিসেবে ধরে নিয়ে গেছে হামাস। 

দুই পক্ষের যুদ্ধে গাজায় এ পর্যন্ত ২ হাজার ৬৭০ জন নিহত এবং ৯ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের প্রতিরক্ষা বাহিনী।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি