ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না সরকার : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচনে আমরা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহ্বান করেছি। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৪৭ সময়
  • আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৪৭ সময়
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের প্রভাবিত করবে না সরকার : পররাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত

পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচনে আমরা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহ্বান করেছি। ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে এবং নেতৃত্বে যারা আসবে তাদের সঙ্গে আমার দেখা ও কথা হয়েছে। আমরা বলেছি, সরকার আপনাদের কোনো সাহায্য করতে যাবে না, যতক্ষণ না আপনারা চাইবেন। কারণ, সরকার যদি তাদের ব্যাপারে এগোয় তাহলে মনে করা হবে আমরা তাদের প্রভাবিত করছি।


আমরা সেটা একবিন্দুও করব না।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ভোলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ভোটের গাড়ি সুপার ক্যারাভ্যানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, পর্যবেক্ষকদের যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, আমরা শুধু সেটা দেখব। এরপর তারা যদি কোনো সহায়তা চায়, তাহলে তাদের সহায়তা দেওয়া হবে।


 

তিনি বলেন, নির্বাচনে কারা পর্যবেক্ষক হবেন, সেটির সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। সরকারের এখানে কোনো ভূমিকা নেই। নির্বাচন কমিশন যাদের নিরপেক্ষ মনে করে তাদেরকেই পর্যবেক্ষক হিসেবে অনুমোদন দেবে এবং তারাই পর্যবেক্ষক হিসেবে আসবেন। আমরা চাই বিপুলসংখ্যক পর্যবেক্ষক থাকুক, যাতে নির্বাচনে কেউ গণ্ডগোল করার সুযোগ না পায়।


পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। কারণ, তারা দীর্ঘদিন ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত রয়েছে। আমরা সবাই চাই, একটি সুষ্ঠু নির্বাচন হোক। আশা করি, আগামী দিনগুলোতে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা হবে।


তিনি আরো বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা এখান থেকে সরে যাব।


দেশ আবার নতুনভাবে একটা স্বাভাবিক পদ্ধতিতে চলবে।

এ সময় আরো বক্তব্য দেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার। 

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা