ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

ওসমান হাদির বিচার চেয়ে শাহবাগে সারা রাত অবস্থান

রাজধানীর শাহবাগে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তীব্র শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে অবস্থান করে শরিফ ওসমান
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:৫০ সময়
ওসমান হাদির বিচার চেয়ে শাহবাগে সারা রাত অবস্থান
রাজধানীর শাহবাগে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তীব্র শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে অবস্থান করে শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার চেয়ে গভীর রাতেও বিক্ষোভ চলছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে হাদির বিচারের দাবিতে ‘হাদি হত্যার বিচার চাই’ বলে স্লোগান চলছে, চলছে কবিতা আবৃত্তি, কেউ গাইছেন হাদিকে নিয়ে গান। কেউ আবার একটু হেঁটে গিয়ে দূর থেকে জিয়ারত করে আসছেন হাদির কবর!

এর আগে, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সারা রাত অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এ ঘোষণার পর নারী, পুরুষ, শিশুসহ অনেকেই হাদি চত্ত্বরে অবস্থান নেন।  সেখানে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, এই লড়াই চালিয়ে যেতে হবে। এর আগে তিনি ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান।

এদিকে, শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারতে আসার সময়সূচি রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা আমাদের তরফ থেকে থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি