ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

রাশেদ খানকে আসন ছেড়ে দেয়ার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ-সদর আংশিক) ছেড়ে দিয়েছে বিএনপি। এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৪ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৪ সময়
রাশেদ খানকে আসন ছেড়ে দেয়ার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ-সদর আংশিক) ছেড়ে দিয়েছে বিএনপি। এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিক্ষোভ করেছে কালীগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। এ আসনে বিএনপির দলীয় তিন মনোনয়ন প্রত্যাশীর কাউকে মনোনয়ন না দেয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতাকর্মীরা এ বিক্ষোভ করেন।


বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কালীগঞ্জ থানা রোডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।


এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান।


মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, যারা বিগত ১৭ বছর কালীগঞ্জে বিএনপির হাল ধরেছিল, তাদের মধ্য থেকে মনোনয়ন না দিয়ে বহিরাগত ব্যক্তিকে আসন ছেড়ে দিয়েছে বিএনপি। দলীয় নেতাকর্মীদের মনোনয়ন দেয়া হয়নি। রাশেদ খান এই এলাকার ভোটার না। তাকে মনোনয়ন দিয়ে দল বিএনপির তৃণমূলের আকাঙ্খার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এমন সিদ্ধান্তে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার