ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

কুড়িগ্রাম সীমান্তে ৯ ভারতীয়কে বাংলাদেশে পুশ-ইন বিএসএফের

কুড়িগ্রামের সীমান্তে নারীসহ ৯ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি দাবি, পুশ-ইন করা
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪২ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪২ সময়
কুড়িগ্রাম সীমান্তে ৯ ভারতীয়কে বাংলাদেশে পুশ-ইন বিএসএফের ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের সীমান্তে নারীসহ ৯ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি দাবি, পুশ-ইন করা ব্যক্তিদের ওই পথে ফেরত পাঠানো হয়েছে।


বিজিবি ও সীমান্তবাসী সূত্র জানায়, জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে গতকাল মঙ্গলবার মধ্যরাতে তিনজন নারীসহ মোট ৯ ভারতীয় নাগরিককে পুশ-ইন করে বিএসএফ।


ভোরবেলা বাংলাদেশের অভ্যন্তরে এসে ওই ইউনিয়নের সাহেবেরখাষ এলাকায় বিভিন্ন সড়ক দিয়ে যাওয়ার সময় গোলের হাট ও কচাকাটা বাজারে বিজিবির হাতে আটক হন তারা।


আটকদের মধ্যে ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার জুবিগোবা থানার মালেগড় এলাকার শাহার আলী জানান, ডিটেনশন ক্যাম্প থেকে তাদের নিয়ে এসে রাতের আধাঁরে কাঁটাতার পাড় করে দেয় বিএসএফ। তাদের দলে নারীসহ নয়জন ছিলেন।


বিজিবির কুড়িগ্রাম ২২ ব্যাটলিয়নের অধিনায়ক লেফ‌টেন‌্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, পুশ-ইন করা ব্যক্তিরা সীমান্তেই ছিলেন। তাদের ওই পথে ফেরত পাঠানো হয়েছে।


এ বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার