ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের বাকযুদ্ধ

পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুমুল বাকযুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বুধবার (২৪ ডিসেম্বর)
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৮ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৮ সময়
পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের বাকযুদ্ধ ছবি : সংগৃহীত

পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুমুল বাকযুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। বুধবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। 


যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা সরাসরি আলোচনার জন্য প্রস্তুত, তবে ইরান ওয়াশিংটনের শর্ত প্রত্যাখ্যান করেছে। গত জুনে, ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘর্ষের আগে অন্তত পাঁচ বার পারমাণবিক আলোচনার আয়োজন করেছিল। 


ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমেরিকান যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 


ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে শঙ্কায় এই হামলা পরিচালনা করে যুক্তরাষ্ট্র। তবে, পশ্চিমা শক্তিরা চাইছে, এটি বন্ধ করা হোক যাতে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমানো যায়, কিন্তু তেহরান এটি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে।


তবে, শূন্য ইউরোনিয়াম সমৃদ্ধকরণ নীতিতে অনড় থাকলে ওয়াশিটনের সাথে আলোচনা সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দেয় তেহরান। 


মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের দূত মরগান অর্টাগাস স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নিরাপত্তা পরিষদে বলেন, 'যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার জন্য প্রস্তুত, তবে শুধু তখনই যখন তেহরান সরাসরি ও অর্থবহ সংলাপে অংশগ্রহণের জন্য সন্মতি জানাবে।' 


তিনি আরও বলেন, 'আমরা পরিষ্কার করেছি যেকোনো চুক্তির ক্ষেত্রে আমাদের কিছু প্রত্যাশা রয়েছে। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইরানের মাটিতে কোনো পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণ কার্যক্রম হতে পারবে না, এবং এটিই আমাদের নীতি।'


অন্যদিকে, জাতিসংঘে ইরানের দূত আমির সাঈদ ইরাবানি বলেছেন, 'যুক্তরাষ্ট্র ন্যায্য আলোচনার পথে নেই। ইরান কোনো চাপে মাথা নত করবে না।'

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ