সারা দেশে সাংবাদিক নির্যাতন, হত্যা ও গণমাধ্যম অফিসে হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। টেলিভিশন রিপোর্টাস ইউনিটির (টিআরইউ) উদ্যোগে এই মানববন্ধনে অংশ নেন সর্বস্তরের গণমাধ্যমকর্মী।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ রফিক চত্বরে মানববন্ধন চলাকালে টিআরইউ-এর সভাপতি বিএম খোরশেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক নেতারা।
বক্তরা বলেন, সাংবাদিকরা এখন নিরাপদে দায়িত্ব পালন করতে পারছেন না।
মব সন্ত্রাসের মাধ্যমে সাংবাদিকদের বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। হত্যার শিকার হচ্ছেন। পত্রিকা অফিস হামলা, ভাঙচুর এমনকি অগ্নি সংযোগ করা হচ্ছে।এই অবস্থা থেকে উত্তোরনের জন্য সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানানো হয়।
একই সাথে সাংবাদিকদের ঐক্যবন্ধ হয়ে এই অরাজকার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দেন বক্তরা।
এ সময় আরো বক্তব্য দেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্তবর্তী, টিআরিইউ-এর সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিহির, অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ প্রমুখ।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন