ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ চুয়াডাঙ্গায় ১০.৫ ডিগ্রি

চুয়াডাঙ্গায় কমছে না শীতের তীব্রতা। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রির ঘরে। বুধবার (২৪
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৬ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৬ সময়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ চুয়াডাঙ্গায় ১০.৫ ডিগ্রি ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় কমছে না শীতের তীব্রতা। কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রির ঘরে। বুধবার (২৪ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এ জেলায়।


সকাল থেকে সূর্যের দেখা মেলেনি এ জনপদে। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। খুব প্রয়োজন ছাড়া কাজে বের হচ্ছেন না কেউ। শীতে দুর্ভোগে পড়েছে খেটে-খাওয়া ছিন্নমূল মানুষ। শীত প্রকোপ বাড়তে থাকায় চুয়াডাঙ্গার সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।


আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৯৭ ভাগ। এটি এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা আরও কমতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার