ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

টঙ্গীতে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

গাজীপুরের টঙ্গীতে একটি পোষাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অসুস্থ শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে ভর্তি
  • আপলোড সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৭ সময়
  • আপডেট সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৭ সময়
টঙ্গীতে পোশাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একটি পোষাক কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অসুস্থ শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।


আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গীর তিলারগাতি এলাকার কনসেপ্ট পোশাক কারখানায় এই ঘটনা ঘটে।


শ্রমিকরা জানায়, সকালে নিয়মিত কাজ শুরুর পরপরই বেলা ১১টার দিকে হঠাৎ করে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অনেক শ্রমিক আতঙ্কিত হয়ে কাজের ফ্লোরেই লুটিয়ে পড়েন। কারখানা থেকে বের হতে গিয়ে দৌড়াদৌড়ির মধ্যে অনেকে পড়ে গিয়ে আহত হন।


আহত ও অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 


ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাতুল জানান– প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে গন্ধের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে পারেন। এ ধরনের ঘটনায় মাথা ঘোরার উপসর্গ দেখা দেয়। এছাড়া, সকল শ্রমিক সুস্থ রয়েছে। 


টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, ঘটনার বিষয়টি আমরা শুনেছি। পুলিশ ঘটনাস্থল ও পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার