ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

বিশ্বকাপের ৬ মাস আগে হাঁটুর অস্ত্রোপচার করালেন নেইমার

ব্রাজিল ও সান্তোসের ফরোয়ার্ড নেইমারের বাঁ হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিস্কাসের চোট সারাতে আর্থ্রোস্কোপিক এই অস্ত্রোপচার
  • আপলোড সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৫ সময়
  • আপডেট সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:২৫ সময়
বিশ্বকাপের ৬ মাস আগে হাঁটুর অস্ত্রোপচার করালেন নেইমার ছবি : সংগৃহীত

ব্রাজিল ও সান্তোসের ফরোয়ার্ড নেইমারের বাঁ হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিস্কাসের চোট সারাতে আর্থ্রোস্কোপিক এই অস্ত্রোপচার করা হয়।


নেইমারের বর্তমান ক্লাব সান্তোস জানিয়েছে, ব্রাজিল জাতীয় দলের চিকিৎসকই অস্ত্রোপচারটি করেছেন। এর আগেও একই চিকিৎসক নেইমারের পায়ের হাড় ভাঙা এবং ২০২৩ সালে হওয়া ভয়াবহ অ্যান্টিরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ার অস্ত্রোপচার করেছিলেন।


৩৩ বছর বয়সী নেইমার পুরো মৌসুম জুড়েই হাঁটুর ব্যথা নিয়ে খেলেছেন। কঠিন সময়ে তার অবদানেই ব্রাজিলের শীর্ষ লিগ থেকে অবনমন এড়াতে পেরেছে সান্তোস। তীব্র যন্ত্রণা নিয়ে মৌসুমের শেষ চার ম্যাচে পাঁচ গোল করে দলকে বাঁচানোর লড়াইয়ে বড় ভূমিকা রাখেন তিনি। 


এই অস্ত্রোপচারের ফলে ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় ফেরার আশা জেগেছে নেইমারের।


ব্রাজিল জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করে দেশটির সর্বোচ্চ গোলদাতা তিনি। তবে চোটের কারণে দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের জার্সিতে আর নামা হয়নি তার।

গত জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। এর আগে সৌদি প্রো লিগের ক্লাব আল–হিলালে দেড় বছরের বেশি সময়ে মাত্র সাতটি ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি।


চোট আর পুনর্বাসনের মধ্যেই কেটেছে সেই সময়।

নেইমারের সঙ্গে সান্তোসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বছরের শেষে। নতুন চুক্তি নিয়ে তারকার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে সান্তোস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি