ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

শীতের সঙ্গে কুয়াশার দাপট, কুড়িগ্রাম-যশোরে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে

পৌষের প্রথমভাগে সারা দেশে বেড়েছে কুয়াশার দাপট। বইছে হিমেল হাওয়া। ঠাণ্ডায় জবুথবু উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবন। রোববার (২১
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩২ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩২ সময়
শীতের সঙ্গে কুয়াশার দাপট, কুড়িগ্রাম-যশোরে তাপমাত্রা নামলো ১২ ডিগ্রিতে ছবি : সংগৃহীত

পৌষের প্রথমভাগে সারা দেশে বেড়েছে কুয়াশার দাপট। বইছে হিমেল হাওয়া। ঠাণ্ডায় জবুথবু উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবন। 


রোববার (২১ ডিসেম্বর) দিন যতই গড়াচ্ছে কুড়িগ্রামে বাড়ছে শীতের তীব্রতা । দিনে তাপমাত্রা একটু উষ্ণ হলেও সন্ধ্যা হতেই নেমে আসে তীব্র শীত। আর রাত নামলেই বাড়তে থাকে ঘন কুয়াশা মাত্রা।


কুয়াশার পাশাপাশি আকাশ মেঘলা থাকায় কোথাও কোথাও বেলা গড়ালে দেখা মেলে সূর্যের। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামের রাজারহাটে ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যশোরেও তাপমাত্রার পারদ নেমেছে ১২ ডিগ্রিতে।



স্থানীয়রা জানান, শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের ঝুঁকি বাড়ছে। জেলার বিভিন্ন এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্রের চাহিদা বাড়লেও পর্যাপ্ত সহায়তা এখনও পৌঁছায়নি।


আবহাওয়া অফিসের তথ্য বলছে, আগামীকালও অনেক জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। থাকবে কুয়াশার দাপটও।


এদিকে শীত জেঁকে বসার সাথে সাথে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপও। আক্রান্তদের বেশিরভাগই শিশু।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার