ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

বার বার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা: ধর্ম উপদেষ্টা

বার বার মব জাস্টিস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা বলে মনে করেন ধর্ম উপদেষ্টা
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২৯ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২৯ সময়
বার বার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা: ধর্ম উপদেষ্টা ছবি : সংগৃহীত

বার বার মব জাস্টিস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা নিঃসন্দেহে সরকারের ব্যর্থতা বলে মনে করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তবে সরকার এসব প্রতিরোধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে চেষ্টা করছে।


রোববার (২১ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা এমন মন্তব্য করেন। 


এ সময় তিনি বলেন, ময়মনসিংহে একটি ছেলেকে পুড়িয়ে হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করছি। এমন ঘটনা নিন্দনীয়। কোনওভাবেই আইন হাতে তুলে নেয়া যাবে না। সরকার মব জাস্টিস মেনে নেবে না। এই ঘটনার সাথে জড়িতদের ধরে আইনের আওতায় নিয়ে আসতে এরইমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে চিঠি দেয়া হয়েছে। 


প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানটে যারা হামলা করেছে তাদের খুঁজে বের করে ব‍্যবস্থা নেওয়া হবে। ছায়ানটে হামলা প্রসঙ্গে শিবিরের এক নেতার বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন,  কে কি বললো তা আমরা মাথা নিচ্ছি না। আইনশৃঙ্খলা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে। তবে কিছু ঘটনা ঘটছে না তা নয়। আমরা মনে করি সুষ্ঠু ইনক্লুসিভ ইলেকশন হবে। সেই অবস্থা আছে।  


ধর্ম উপদেষ্টা আরও বলেন, সরকার দেশের স্থিতিশীলতা চায়। যদি বার বার মব জাস্টিস হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তাহলে নিঃসন্দেহে তা সরকারের ব্যর্থতা। সরকার এগুলো প্রতিরোধ করতে চায়। এসব সরকারের মদদে হচ্ছে এমনটা ঠিক নয় বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা